BLANTERTOKOv105
7317778515567598442
রাবিতে ২ ছাত্রলীগকর্মীকে মারধোর

রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রায়হানুল ইসলাম রিংকু ও সাইফুল ইসলাম নামে দুই ছাত্রলীগকর্মীকে মারধোর করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা উভয়েই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

 প্রত্যক্ষদর্শী ও আহতদের সহপাঠী সূত্রে জানাযায়, ‘রিংকু-সাইফুল বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেলস্টেশন প্লাটফর্মে বসে আড্ডা দিচ্ছিলেন। এমন সময় হঠাৎ ৩/৪ জন এসে সাইফুলের ওপর রড দিয়ে বেধড়ক পেটাতে থাকে। পরে তারা রায়হানুল ইসলাম রিংকুকেও রড দিয়ে মেরে গুরুতর আহত করে। এতে রিংকুর মাথা ও পিঠে গুরুতর জখম হন এবং সাইফুলও আহত হন।

হামলাকারী ওই দল দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এবং যাওয়ার সময় একটি ল্যাপটপ ও দুটি ফোন নিয়ে যায়। পরে ঘটনাস্থলের পাশেই অবস্থান করা সহপাঠীরা আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে (রামেক) নিয়ে যায়। আহত সাইফুল ইসলাম বলেন, ‘কেনো কারণ ছাড়াই আমাদের মারা হয়েছে। কী কারণে মারা হয়েছে জানি না।

আমরা ওদের কাউকে চিনতে পারিনি।’ এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মজিবুল হক আজাদ খান বলেন, ‘আমি ঘটনাটি জেনেছি। তবে এটা কোনো রাজনৈতিক ব্যাপার না। ব্যক্তিগত দ্বন্দ্বে হতে পারে।’

দুর্নীতি করলে দোজখের আগুনে জ্বলতে হবে

শিক্ষামন্ত্রী শিক্ষা কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন, ‘দুর্নীতি করলে দোজখে গিয়ে জ্বলে, পুড়ে মরতে হবে। ভালো কাজ করলে জান্নাতে গিয়ে আপেলও খেতে পারবেন। কিছু হলেই হাইকোর্টে দৌড়, হাইকোর্টেও নিয়ম তৈরি হচ্ছে। কোনো সুযোগ দেয়া হবে না। আমি দুর্নীতি করলে আমাকে শাস্তি ভোগ করতে হবে।’ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক, সেসিপ প্রোগ্রামের পরিচালক প্রফেসর ফাহিমা খাতুনের সভপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) এএস মাহমুদ এবং অতিরিক্ত সচিব (অর্থ ও প্রশাসন) ড. অরুণা বিশ্বাস।

 শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনাদের মোটরসাইকেল দেয়া হয়েছে। কাজের গতি বাড়াতে হবে। হাঁটার গতিতে রিপোর্ট আসলে হবে না, এখন থেকে বাইকের গতিতে রিপোর্ট করতে হবে। প্রত্যেকে যার যার কাজের এরিয়া যথাযথভাবে পরিদর্শন করে রিপোর্ট জমা দিবেন। আপনাদের কাজের গতি বাড়ানোর জন্যই এতো আয়োজন।’ সেসিপ প্রোগ্রামের ব্যয় ধরা হয়েছে ৫ হাজার কোটি টাকা।

এর মধ্যে সরকারের ৫৫ শতাংশ এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবির) ৪৫ শতাংশ অর্থ রয়েছে। এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘আগে আমরা দান, দক্ষিণা, লিল্লাহ নিতাম। এখন আমরা লোন নিচ্ছি। যা আমরা পরিশোধ করতে পারছি। সে ক্ষমতা আমাদের হয়েছে। লোন পরিশোধ বা নিজেদের অর্থায়ন যাই বলি না কেন সবই জনগণের করের টাকায় করতে হয়। জনগণের টাকার সর্বোত্তম ব্যবহার করতে হবে। আমাদের শিক্ষা পরিবার দেশের সবচেয়ে বড় পরিবার। প্রায় ৫ কোটি সদস্য আমাদের এ পরিবারে। প্রত্যকে যদি এক পয়সা করে বাচাতে পারি, ৫ কোটি পয়সা।

দুর্নীতি করলে দোজখের আগুনে জ্বলতে হবে

এক মিনিট করে বেশি কাজ করলে ৫ কোটি মিনিট, এ ধরনের ধ্যান-ধারণা তৈরি করতে হবে।’ সারা দেশে সেসিপের প্রায় ৬০০ কার্যালয় আছে। এসব কার্যালয়ের অধীনে প্রায় ৩০ হাজার মাধ্যমিক স্কুল মাদরাসা পরিচালিত হয়। রোববার একই মডেলের ৩১৩টি মোটরবাইক বিভিন্ন উপজেলায় অবস্থিত সেসিপের শিক্ষা কর্মকর্তাদের দেয়া হয়। পর্যায়ক্রমে সবাইকে এর আওতায় নিয়ে আসা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। নায়েম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন থানার প্রায় ৩৩ জন শিক্ষা কর্মকর্তাদের হাতে বাইকের কাগজপত্র ও চাবি তুলে দেয়া হয়।

এর মধ্যে পুরুষ ১৮ জন, নারী ১৫ জন। পুরুষ এবং নারীদের জন্য একই মডেলের বাইক দেয়ায় আপত্তি তুলেছেন মোটরবাইক পাওয়া কয়েকজন নারী। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, নারীদের জন্য নারীদের উপযোগী বাইক প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছিল। নিয়ম না থাকার কারণে নারীদের জন্য তাদের উপযোগী বাইক প্রদান করা সম্ভব হয়নি। এ কারণে পুরুষের উপযোগী করে বানানো বাইক নারীদের ব্যবহারে বেশ সমস্যায় পড়তে হবে বলে মনে করেছেন তারা।
চিকিৎসা শেষে ফিরেছেন স্পিকার

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। শুক্রবার রাতে স্পিকার ঢাকায় ফেরেন বলে শনিবার সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে। গত ২ জুন চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান শিরীন শারমিন। সেখানে এনইউএইচ’র কেন্ট রিজ উইং এ ভর্তি হন তিনি। শিরীন শারমিনকে গত ২৮ মে উচ্চরক্তচাপজনিত জটিলতার কারণে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

 পরে প্রধান হুইপ আ স ম ফিরোজ জানিয়েছিলেন, উচ্চরক্তচাপ ছাড়াও তার শরীরে কিছু ‘ভাইরাল সংক্রমণ’ হয়েছে। অসুসস্থতার মধ্যেও ২ জুন অর্থমন্ত্রীর বাজেট উপস্থাপনের সময় সংসদে সভাপতিত্ব করেন শিরীন শারমিন। ওই দিনই সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। শুক্রবার ফেরার সময় বিমানবন্দরে স্পিকারকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন সংসদের প্রধান হুইপ ফিরোজ, হুইপ ইকবালুর রহিম, সংসদ সদস্য মাহজাবিন খালেদ, সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আবদুর রব হাওলাদার।

মুষ্টিযোদ্ধা আলীর শেষকৃত্যে বাংলাদেশের প্রতিনিধি

কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মুহাম্মাদ আলিকে শ্রদ্ধা জানাতে তার শেষকৃত্যে বাংলাদেশের প্রতিনিধিও উপস্থিত ছিলেন। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, শুক্রবার যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে হওয়া এই শেষকৃত্যে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন মাহবুব হাসান সালেহ অংশ নেন।

 এর আগে কেন্টাকিতে মুহাম্মাদ আলি সেন্টারে মানবতাবাদী এই মুষ্টিযোদ্ধাকে শ্রদ্ধা জানানোর আয়োজনে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি। বিবৃতিতে বলা হয়, শেষকৃত্যে অংশ নেওয়া বিশ্বনেতারা আলির প্রশংসায় তাকে ‘অতুলনীয়’ গুণের অধিকারী মুষ্টিযোদ্ধা বলে মন্তব্য করেন। প্রয়াত এই মুষ্টিযোদ্ধাকে শ্রদ্ধা জানাতে তার শেষকৃত্যে প্রায় এক লাখের বেশি মানুষ জড়ো হন এবং ৩৭ কিলোমিটার দীর্ঘ শবযাত্রায় ফুল ছিটিয়ে তার নামে কোরাস তোলেন। শবযাত্রা শেষে মৃত্যুর এক সপ্তাহ পর পারিবারিক গোরস্থানে সমাহিত হন মুহাম্মাদ আলি।

মাইক্রোসফট ও গুগলের সঙ্গেও সরকারের ‘সমঝোতা’

ইন্টারনেটে ‘অনাকাঙ্ক্ষিত বিষয়’ নিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিকার পাওয়ার জন্য ফেইসবুকের পাশাপাশি গুগল ও মাইক্রোসফটের সঙ্গেও সরকারের ‘সমঝোতা’ হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। রোববার সংসদে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “ফেইসবুক, গুগল ও মাইক্রোসফটের সঙ্গে বিশদ আলোচনাপূর্বক সমঝোতা হয়েছে যে, যুক্তিগ্রাহ্য অনাকাঙ্ক্ষিত বিষয়সমূহে সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে ৪৮ ঘণ্টার মধ্যে তারা প্রতিকারের বিষয়ে উত্তর দেবে।”

 স্বতন্ত্র সদস্য রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নে সংসদের সামনে এ তথ্য তুলে ধরেন প্রতিমন্ত্রী। দুই বিদেশি নাগরিক হত্যা ও পুলিশের তল্লাশি চৌকিতে হামলার ঘটনার পর জঙ্গি ও সন্ত্রাসীদের যোগাযোগের পথ বন্ধ করার কারণ দেখিয়ে গতবছর ১৮ নভেম্বর থেকে ২২ দিন বাংলাদেশে ফেইসবুক দেখার সুযোগ বন্ধ করে রাখে সরকার। এর আগে পরে বিভিন্ন সময়ে মাইক্রো ব্লগিং সাইট টুইটার এবং ইন্টারনেটে সহজে কথা বলার মাধ্যম স্কাইপ ও ইমো বাংলাদেশে বন্ধ রাখা হয় এই যুক্তিতে যে জঙ্গি ও সন্ত্রাসীরা পুলিশের নজরদারি এড়াতে এসব অ্যাপ ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ করছে।

 গত নভেম্বরে ফেইসবুক কর্তৃপক্ষকে চিঠি দিয়ে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ফেইসবুকের নানা ‘অপব্যবহার ও নেতিবাচক’ বিষয় তুলে ধরেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এরপর চলতি বছর জানুয়ারিতে সিঙ্গাপুরে গিয়ে ফেইসবুকের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান কার্যালয়ে বৈঠকও করেন তারা। ওই সফরের পর দেশে ফিরে প্রতিমন্ত্রী বলেছিলেন, সাইবার নিরাপত্তা, নারীর প্রতি অবমাননাসহ বাংলাদেশের প্রচলিত ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ সাপেক্ষে ফেইসবুক কর্তৃপক্ষ সরকারের অভিযোগ/অনুরোধ বিবেচনার আশ্বাস দিয়েছে।

মাইক্রোসফট ও গুগলের সঙ্গেও সরকারের ‘সমঝোতা’

 এরপর গত এপ্রিলে ফেইসবুক কর্তৃপক্ষ তাদের ষান্মাষিক ‘গভার্নমেন্ট রিকোয়েস্ট রিপোর্ট’ প্রকাশ করলে দেখা যায়, তথ্য চেয়ে বাংলাদেশ সরকারের করা অনুরোধে তারা প্রথমবারের মত সাড়া দিয়েছে। গতবছর জুলাই-ডিসেম্বর সময়ে ১২টি অনুরোধের মাধ্যমে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ৩১ জন ব্যবহারকারীর তথ্য চাওয়া হয়েছিল ফেইসবুকের কাছে। এর মধ্যে ১৬ দশমিক ৬৭ শতাংশ তথ্য ফেইসবুক কর্তৃপক্ষ সরকারকে দিয়েছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়। এর আগে ২০১৩ সালের জানুয়ারি থেকে ২০১৫ সালের জুন পর্যন্ত আড়াই বছরে মোট ৩৭ জন ব্যবহারকারীর তথ্য চেয়ে ফেইসবুক কর্তৃপক্ষের কোনো সাড়া পায়নি বাংলাদেশ সরকার।

 রুস্তম আলী ফরাজীর আরেক প্রশ্নে তারানা হালিম বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমের নিরাপদ ব্যবহার নিশ্চিতকল্পে ফেইসবুক, গুগল ও মাইক্রোসফট এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের সদরদপ্তরসমূহের সহায়তায় বিটিআরসি ও ল’ এনফোর্সমেন্ট এজেন্সি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ ও এ বিষয়ে জনসচেতনা বৃদ্ধির উদ্দেশ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।” নীতিমালা পরিপন্থী ভিডিও সরাবে ইউটিউব সংরক্ষিত আসনের সদস্য ফজিলাতুন নেসা বাপ্পির প্রশ্নের জবাবে তারানা হালিম বলেন, “গুগল কর্তৃক ইউটিউবে নীতিমালা পরিপন্থি ভিডিও সরকারের অনুরোধে বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে।

এছাড়া শিশু পর্নোগ্রাফি রোধ ও এবং সাইবার নিরাপত্তায় মাইক্রোসফটের সাথেও সরকার কাজ করছে।” বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রসঙ্গে হাবিবুর রহমান মোল্লার প্রশ্নে প্রতিমন্ত্রী তারানা বলেন, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটে মোট ৪০টি ট্রান্সপন্ডার থাকবে তারমধ্যে ২০টি বাংলাদেশের জন্য এবং ২০টি দেশের বাইরের জন্য ব্যবহার করা যাবে। এর ফলে ট্রান্সপন্ডার ভাড়া দিয়ে বিদেশি মুদ্রা আয় করা যাবে। রোববার সকাল সাড়ে দশটায় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।
জামিন নাকচ, বাঁশখালীর এমপি মোস্তাফিজকে আত্মসমর্পণের নির্দেশ

উপজেলা নির্বাচনী কর্মকর্তাকে মারধরের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর আগাম জামিনের আবেদন নাকচ করেছে হাই কোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাই কোর্ট বেঞ্চ রোববার এই আদেশ দেয়। মামলা হওয়ার নয় দিন পর ঢাকায় উচ্চ আদালতে হাজির হয়ে আগাম জামিনের এই আবেদন করেছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংসদ মোস্তাফিজ।

তার পক্ষে শুনানি করেন জ্যৈষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর। তিনি বলেন, “আদালত আগাম জামিনের আবেদন খারিজ করে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।” নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম ২০০২-০৬ সাল মেয়াদে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সদস্য ছিলেন।

নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম ২০০২-০৬ সাল মেয়াদে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সদস্য ছিলেন। বাঁশখালী উপজেলা নির্বাচনী কর্মকর্তা জাহিদুল ইসলাম গত ৩ জুন বাঁশখালী থানায় সাংসদ মুস্তাফিজের বিরুদ্ধে ওই মামলা দায়ের করেন। তার অভিযোগ, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‘ফর্দ অনুযায়ী’ ভোটগ্রহণ কর্মকর্তা ‘নিয়োগ না দেওয়ায়’ ১ জুন ওই সাংসদ ও তার লোকজন ইউএনও কার্যালয়ে ডেকে নিয়ে তাকে মারধর করেন।

 গত এপ্রিলে বিদ্যুৎকেন্দ্র নিয়ে সংঘর্ষে হতাহতের ঘটনার পর আলোচনায় আসা এমপি মোস্তাফিজ মারধরের অভিযোগ অস্বীকার করে বলেছেন, ছাত্রলীগের ছেলেরা ওই নির্বাচন কর্মকর্তার দিকে ‘তেড়ে গিয়েছিল’ শুধু; নির্বাচনী কর্মকর্তা জাহিদুল ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে সহানুভূতি পেতে’ ঘটনাকে ‘অতিরঞ্জিত’ করেছেন। ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক নেতা জাহিদুলকে ‘দুর্নীতিবাজ’ আখ্যা দিয়ে তার বিরুদ্ধে জামায়াত সংশ্লিষ্টতারও অভিযোগ এনেছেন আওয়ামী লীগের এই এমপি।

বিচারক নিয়োগে বিধি করতে আদালত নির্দেশ দিতে পারে

সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে আদালত সরকারকে আইন বা বিধিমালা করতে নির্দেশ দিতে পারে বলে মত দিয়েছেন অ্যামিকাস কিউরি এ এফ হাসান আরিফ। সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের দিক-নির্দেশনা (গাইডলাইন) তৈরি প্রশ্নে রুলের শুনানিতে রোববার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাই কোর্ট বেঞ্চে এ মত তুলে ধরেন জ্যেষ্ঠ এই আইনজীবী।

 সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ আদালতকে বলেন, “সংবিধানের ৯৫ (২) (গ) অনুচ্ছেদ অনুসারে বিচারক নিয়োগের যোগ্যতা আইনের দ্বারা নির্ধারিত হবে। নিয়োগের কর্তৃপক্ষ রাষ্ট্রপতি, তিনি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে নিয়োগ দেবেন। এ বিষয়ে সরকারকে আইন বা বিধি করতে আদালত নির্দেশ দিতে পারে।” বিচারক নিয়োগ প্রক্রিয়ায় ব্যক্তি বাছাইয়ের ক্ষেত্রে দিক-নির্দেশনা প্রণয়নের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের এক আইনজীবীর করা রিট আবেদনের প্রেক্ষিতে ছয় বছর আগের রুলের ওপর হাই কোর্টে এই শুনানি চলছে। এর ধারাবাহিকতায় ২৭ মে অ্যমিকাস কিউরি হিসেবে এ এফ হাসান আরিফ মতামত উপস্থাপন শুরু করেন।

পরবর্তী তারিখে লিখিত মতামত দেওয়ার পাশাপাশি অসমাপ্ত বক্তব্য উপস্থাপন করবেন বলে জানান এ এফ হাসান আরিফ। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস। অন্যদিকে রিট আবেদনকারী পক্ষে ছিলেন ব্যারিস্টার হাসান এম এস আজীম। সমরেন্দ্র নাথ পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য অবকাশ শেষে ১৪ জুলাই দিন রেখেছে।

বিচারক নিয়োগে বিধি করতে আদালত নির্দেশ দিতে পারে: হাসান আরিফ

এই মামলায় অ্যামিচি কিউরি হিসেবে রয়েছেন সাতজন জ্যেষ্ঠ আইনজীবী। তারা হলেন- ড. কামাল হোসেন, ব্যারিস্টার রফিক-উল হক, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, আজমালুল হোসেন কিউসি, ব্যারিস্টার শফিক আহমেদ ও এ এফ হাসান আরিফ। ব্যারিস্টার আজীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জুন মাসের প্রথম সপ্তাহে অ্যামিকাস কিউরি হিসেবে ড. কামাল হোসেন লিখিত মতামত আদালতে দিয়েছেন। বিচারক নিয়োগ প্রক্রিয়ায় ব্যক্তি বাছাইয়ে দিক-নির্দেশনা প্রণয়নের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী রাগীব রউফ চৌধুরী ২০১০ সালের ৩০ মে হাই কোর্টে রিট আবেদনটি করেন।

 প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ৬ জুন বিচারপতি মো. ইমান আলী (বর্তমানে আপিল বিভাগের বিচারপতি) ও বিচারপতি ওবায়দুল হাসানের হাই কোর্ট বেঞ্চ রুল দেয়। রুলে সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে বাছাই প্রক্রিয়ায় ‘স্বচ্ছতা ও প্রতিযোগিতা’ আনতে কেন সুনির্দিষ্ট দিক-নির্দেশনা তৈরি করা হবে না এবং নিয়োগের নির্দেশনা প্রণয়ন করে তা কেন গেজেট আকারে প্রকাশ করা হবে না, তা জানতে চাওয়া হয়। আইন সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে রুলের জবাব দিতে বলা হয়।

একইসঙ্গে নিয়োগের জন্য বিচারক বাছাইয়ের ক্ষেত্রে ইতোপূর্বে কী প্রক্রিয়া বা পদ্ধতি অনুসরণ করা হয়েছে, তা চার সপ্তাহের মধ্যে জানাতে আইন সচিবকে বলা হয়। রিট আবেদনকারীর আইনজীবীর সঙ্গে কথা বলে জানা যায়, রুল হওয়ার পর ২০১৪ সালে বিষয়টি বিচারপতি মির্জা হোসাইন হায়দার (বর্তমানে আপিল বিভাগের বিচারপতি) ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাই কোর্ট বেঞ্চের কার্যতালিকায় ওঠে। এ বিষয়ে মতামত দিতে আদালত অ্যামিচি কিউরি হিসেবে সাতজন জ্যেষ্ঠ আইনজীবীর নাম ঘোষণা করে। ওই বেঞ্চ পুর্নগঠন হওয়ার পর প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চে পাঠান বলে রিট আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার হাসান এম এস আজীম জানান।
৩ কলেজে ভর্তি পরীক্ষা: হাই কোর্টের আদেশ বহাল

ঢাকার তিন কলেজে মাধ্যমিকের ফলের ভিত্তিতে ভর্তির নিয়ম স্থগিত করে দেওয়া হাই কোর্টের আদেশ চ্যালেঞ্জ করে সরকার যে আবেদন করেছিল, আপিল বিভাগে তা খারিজ হয়ে গেছে। এর ফলে নটরডেম, হলিক্রস ও সেন্ট জোসেফ কলেজে পরীক্ষার মাধ্যমে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়াই বহাল থাকল বলে তিন কলেজ কর্তৃপক্ষের আইনজীবী জানিয়েছেন। হাই কোর্টের আদেশ স্থগিত চেয়ে সরকারের করা আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ রোববার এই আদেশ দেয়।

 বিগত কয়েক বছরের মতো এবারও মাধ্যমিকের ফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির নিয়ম রেখে গত ১২ মে নীতিমালা করে শিক্ষা মন্ত্রণালয়, পরে ১৭ মে বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা শিক্ষা বোর্ড। এর ভিত্তিতে বাংলাদেশের সব সরকারি-বেসরকারি কলেজে ২৬ মে থেকে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরুর কথা জানানো হয়। নটরডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিয়াস রোজারিও, হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সিস্টার শিখা গোমেজ এবং সেন্ট জোসেফ কলেজের অধ্যক্ষ ব্রাদার রবি পিউরিফিকেশন ওই নীতিমালা চ্যালেঞ্জ করে ১৯ মে উচ্চ আদালতে আবেদন করেন, যাতে পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ভর্তির অনুমতি চাওয়া হয়।

 ২০১৬-১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য করা ওই নীতিমালার চারটি ধারা ও কয়েকটি উপধারা চ্যালেঞ্জ করা হয় রিট আবেদন। প্রাথমিক শুনানি নিয়ে ২২ মে হাই কোর্টের একটি দ্বৈত বেঞ্চ ওই তিন কলেজের ক্ষেত্রে নীতিমালা চার মাসের জন্য স্থগিত করে দেয়। ওই নীতিমালার চারটি ধারা কেন ‘আইনগত কর্তৃত্ববহিভূর্ত’ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও দেয় হাই কোর্ট। হাই কোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার বিচারপতির আদালতে আবেদন নিয়ে যায়। ২৯ মে চেম্বার বিচারপতি স্থগিতাদেশ না দিয়ে বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠায়।

এর ধারাবাহিকতায় রোববার বিষয়টি শুনানির জন্য ওঠে। আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল, সঙ্গে ছিলেন ব্যারিস্টার তানিম হোসেইন শাওন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল গৌতম রায়। আদেশের পর ব্যারিস্টার তানিম হোসেইন শাওন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষা মন্ত্রণালয়ের করা আবেদন আপিল বিভাগে খারিজ হওয়ায় হাই কোর্টের আদেশ বহাল রইল।”

৩ কলেজে ভর্তি পরীক্ষা: হাই কোর্টের আদেশ বহাল

 তিনি বলেন, ইতোমধ্যে গত শুক্রবার তিনটি কলেজের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। ১১ জুন ভর্তি প্রক্রিয়াও শেষ হয়েছে। আবেদন খারিজ হওয়ায় ওই ভর্তি প্রক্রিয়াই বহাল থাকল। নীতিমালার ৩.১ ধারা অনুসারে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য কোনো বাছাই বা পরীক্ষা হবে না। ৪.১ ধারায় বলা হয়েছে, বোর্ড অনুমোদিত সব প্রতিষ্ঠানে ভর্তির জন্য অনলাইন বা টেলিটক মোবাইলের এসএমএসের মাধ্যমে আবেদন করতে হবে।

 ৪.২ ধারায় বলা হয়েছে, অনলাইনে আবেদনের ক্ষেত্রে একজন শিক্ষার্থী ১৫০ টাকা আবেদন ফি জমা সাপেক্ষ সর্বোচ্চ দশটি কলেজে বা সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিতে পারবে। ৩.২ ধারায় বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় ও অধস্থন দপ্তরসমূহসহ সংশ্লিষ্ট কর্মকর্তার সন্তানদের জন্য দুই শতাংশ কোটা রাখা হবে। এসব ধারা ‘স্বেচ্ছাচারি ও অস্বচ্ছ’- এই যুক্তি দেখিয়ে রিট আবেদনটি করা হয় বলে তানিম হোসেইন জানান।